আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা জেলা বিএনপি নেতা শেখ আবু হোসেন বাবুর বাড়িতে বোমা বিস্ফোরণ ও গোলাগুলি


নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় আবু হোসেন বাবু স্ব-পরিবারে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। এ ধরনের ঘটনা তাদের বাড়িতে আগে কখনো ঘটেনি বলে পরিবারের সদস্যরা জানান। স্থানীয়রা বিস্ফোরণের শব্দে বাইরে বেরিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুগ্ধ রায় চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত সনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন স্ট্রোকজনিত অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছিলেন আবু হোসেন বাবু।

author

Editor

খুলনা জেলা বিএনপি নেতা শেখ আবু হোসেন বাবুর বাড়িতে বোমা বিস্ফোরণ ও গোলাগুলি

Please Login to comment in the post!
adds

you may also like