আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা জেলা বিএনপির সদস্য সচিবের বাড়িতে হামলার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসীদের বোমা হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর বিকালে আইচগাতী ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি আইচগাতী বেলফুলিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সেনেরবাজার প্রদক্ষিণ শেষে সেনেরবাজার ঘাটে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রূপসা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল কবীর সজল, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম মিন্টু, জেলা যুবদল আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা ও কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ।

রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য শেখ আ. রশিদ, এনামুল কবীর, নাজমুস সাকিব পিন্টু, শেখ আনিসুর রহমান, রিয়াজ মোল্যা, এম এ সালাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, সমাজসেবক শামীম আহমেদ জমাদ্দারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও মহিলাদলের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।

author

Editor

খুলনা জেলা বিএনপির সদস্য সচিবের বাড়িতে হামলার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Please Login to comment in the post!
adds

you may also like