আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) খুলনা জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আগস্ট-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজজামান।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় শুরুতে মোঃ আরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), খুলনা অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় এবং ফারহান-উল-ইমাম ও মোঃ শফিকুল ইসলাম, ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের দুইজন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সফলভাবে শিক্ষানবিশকাল সম্পন্ন করায় পুলিশ সুপার তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ক্রাইম-অ্যান্ড-অপস), সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল), মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল), খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স।

author

Editor

খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Please Login to comment in the post!
adds

you may also like