আজকের তারিখ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ বিকাল | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেএমপি ডিবি’র অভিযানে ১৯৫ পিস ইয়াবাসহ রূপসার মাদক কারবারি টিটু আটক


নিজস্ব প্রতিবেদক: খুলনা: খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম খালিশপুর থানাধীন পুরাতন যশোর রোডস্থ ফেয়ার ক্লিনিক মোড় এলাকায় জামালুল ফুরকান মাদ্রাসার মূল গেইটের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু (৪২)। তিনি মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং জাহানারা বেগমের সন্তান। তার বাড়ি বাগমারা, ডিগ্রি কলেজের পাশে, রূপসা থানা, খুলনা জেলায়।

ডিবি সূত্র জানায়, আটককৃতের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এছাড়া গ্রেফতারকৃত মনিরুজ্জামান ওরফে টিটুর বিরুদ্ধে এর আগে ৬টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

author

Editor

কেএমপি ডিবি’র অভিযানে ১৯৫ পিস ইয়াবাসহ রূপসার মাদক কারবারি টিটু আটক

Please Login to comment in the post!
adds

you may also like