আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৩ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় দুর্বৃত্তদের গুলিতে চিংড়ি ব্যবসায়ী আহত


নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার রূপসা উপজেলায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে চিংড়ি ব্যবসায়ী মামুন অর রশিদ বাবু (৩৮) আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের নিকলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মামুন অর রশিদ বাবু আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার গ্রামের বাড়ি বাগমারা, থানা-রূপসা, জেলা-খুলনা। বর্তমানে তিনি খুলনা মহানগরীর সদর থানাধীন নতুন বাজার এলাকায় বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন বাবু মোটরসাইকেলযোগে নিকলাপুর গ্রামস্থ আইয়ুব মাস্টারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। দুর্বৃত্তদের ছোঁড়া একটি গুলি তার পিঠের বাম পাশে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২ এ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে রূপসা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

author

Editor

রূপসায় দুর্বৃত্তদের গুলিতে চিংড়ি ব্যবসায়ী আহত

Please Login to comment in the post!
adds

you may also like