আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: ৭ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার):সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে সেনাবাহিনী নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জলদস্যুদের গোপন আস্তানা থেকে ২টি শটগান ও ১৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, জলদস্যু চক্রটি কর্ণফুলী নদী ঘিরে মাদক চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিল। চক্রটির মূল হোতাসহ সংশ্লিষ্টদের আটক করার জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য পেলে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তা জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

author

Editor

চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like