আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১১ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর ও খুলনায় সেনা নেতৃত্বে যৌথ অভিযান: চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: খুলনা ও মেহেরপুরে যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ ৪ জনকে গ্রেপতার করা হয়েছে।৬

সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): গতরাত আনুমানিক রাত ১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলায় সেনাবাহিনী নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোঃ আকাশ ওরফে শাকিল, রায়হান এবং সজীব নামের তিনজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মিঃমিঃ মার্কিন পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি ওয়াকি টকি সেট, একটি ডামি পিস্তল এবং বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই গ্রুপটি দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলার অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে আসছিল।

অন্যদিকে, একই সময়ে খুলনা শহরের লবনচোরা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অপর এক যৌথ অভিযানে বিস্ফোরক মামলাসহ পাঁচটি মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী কামরুজ্জামান টুকুকে গ্রেফতার করা হয়। অভিযানে একটি শটগান, নয় রাউন্ড শটগানের গোলাবারুদ এবং একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদ ও সাউন্ড গ্রেনেড বাংলাদেশ পুলিশের হারানো সরঞ্জামের অন্তর্ভুক্ত হতে পারে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদানের জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

author

Editor

মেহেরপুর ও খুলনায় সেনা নেতৃত্বে যৌথ অভিযান: চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like