আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ক্লিনিক থেকে নবজাতক শিশু চুরি, ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: খুলনায় ক্লিনিক থেকে চুরি হওয়া ৪ দিনের এক নবজাতক শিশুকে পুলিশ অভিযান চালিয়ে মাত্র ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টা ২৫ মিনিটে খুলনা সদর থানাধীন রূপসা ট্রাফিক মোড়স্থ খুলনা ড্যাপস ক্লিনিক থেকে মির্জা সুজন (২৯) এর নবজাতক ছেলে শিশুটি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি দ্বারা চুরি হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে উদ্ধার তৎপরতা শুরু করে।

পরে একই দিন সন্ধ্যা ৬টায় (১৮.০০ ঘটিকায়) সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রূপসা ইস্পাহানি গলি এলাকা থেকে নার্গিস বেগম (৫৫), স্বামী মোঃ লিয়াকত আলী, সাং-দিয়াপাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করা হয়।

পুলিশ নবজাতকটিকে তার পিতার কাছে হস্তান্তর করে। শিশুকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করা হয়েছে বলে সদর থানা পুলিশ নিশ্চিত করেছে।

author

Editor

খুলনায় ক্লিনিক থেকে নবজাতক শিশু চুরি, ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like