আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ডিবির অভিযানে ১০০০ ইয়াবা, ১ কেজি গাঁজা ও নগদ টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ ও সহযোগী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ ও তার সহযোগী রাসেল হোসেনকে গ্রেফতার করা হয়।

মাননীয় পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর সার্বিক দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নি:) মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাটের নেতৃত্বে এসআই (নি:) মনির হোসেন, এসআই (নি:) স্নেহাশিস দাশ, এসআই (নি:) বিপ্লব রায়, এএসআই (নি:) মাফুজুর রহমান, এএসআই (নি:) মাহাতাব উদ্দিন, এএসআই (নি:) সেলিমসহ ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

গত ১১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ২টা ৫৫ মিনিটের সময় ফকিরহাট থানাধীন বারাশিয়া (মধ্যপাড়া) গ্রামে মনির শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মনির শেখ ও তার সহযোগী রাসেল হোসেনকে বাড়ির ছাদ থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় মনির শেখের হেফাজত থেকে ১০০০ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা ও একটি মোবাইল ফোন এবং রাসেল হোসেনের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ও ১৯(ক) ধারায় মামলা (নং-০৭, তারিখ: ১১/১০/২০২৫) রুজু করা হয়েছে।

author

Editor

বাগেরহাটে ডিবির অভিযানে ১০০০ ইয়াবা, ১ কেজি গাঁজা ও নগদ টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ ও সহযোগী গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like