আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে মা-মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট


নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা সাবেক সেনা সদস্য মিজানুর রহমান মিজানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তার কলেজপড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) নিজ বাসায় জবাই করে হত্যা করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার পরে—সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে—উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর খান বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যার পর ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত জুলেখার স্বামী মিজানুর রহমান একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং বর্তমানে রামগঞ্জের সোনাপুর বাজারে ‘মিজান ক্রোকারিজ’ নামের দোকানের মালিক। নিহত মেয়ে মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের পুরুষ সদস্যরা সবাই বাজারে ছিলেন। বাসায় শুধু জুলেখা ও মীম ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মা ও মেয়েকে নির্মমভাবে জবাই করে হত্যা করে এবং স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা বাজার থেকে ফিরে এসে মেঝেতে মা-মেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। দুর্বৃত্তরা মা-মেয়েকে জবাই করে পালিয়ে গেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী রাত ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা। তদন্ত চলছে, দ্রুতই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

author

Editor

রামগঞ্জে মা-মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট

Please Login to comment in the post!
adds

you may also like