আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামি ইসরাফিল গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট, ১৭ অক্টোবর:

চাঞ্চল্যকর সাংবাদিক এস এম হায়াত আলী হত্যা মামলার প্রধান আসামি ইসরাফিল (৫০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে র‌্যাব-৬ ও র‌্যাব-১১ এর একটি যৌথ দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত ইসরাফিল বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামের মৃত সালাম হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, গত ৩ অক্টোবর বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক এস এম হায়াত আলী। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

র‌্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইসরাফিলকে সোনারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

author

Editor

সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামি ইসরাফিল গ্রেপ্তার

Please Login to comment in the post!
adds

you may also like