আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় ট্রলার থেকে পড়ে শিশুর মৃত্যু, প্রতিবাদ করায় যুবককে রক্তাক্ত মারধর


নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা ট্রলার ঘাটে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলার থেকে পড়ে চার বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনা নিয়ে প্রতিবাদ করায় রায়হান (৩০) নামের এক যুবককে ট্রলার মাঝিরা একত্রিত হয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পশ্চিম রূপসা ঘাটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ট্রলারটি পুরাতন পল্টনে যাত্রী নামানোর পর শিশুটি তার অভিভাবকের সঙ্গে নতুন পল্টনে ওঠার সময় ফাঁক দিয়ে নদীতে পড়ে যায়। পরে উদ্ধারকারীরা তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর ট্রলারটি দ্রুত পূর্ব রূপসা ঘাটে পৌঁছালে সেখানে আরও এক শিশু নদীতে পড়ে যাওয়ার উপক্রম হলে রায়হান নামে এক যাত্রী অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে একাধিক ট্রলার মাঝি মিলে তাকে বেধড়ক মারধর করে। তার চোখের নিচে আঘাত লেগে ২টি সেলাই দিতে হয়েছে এবং শরীরে রক্তাক্ত ক্ষত সৃষ্টি হয়।

আহত রায়হান রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিশুটির পরিচয় জানা যায়নি।

author

Editor

রূপসায় ট্রলার থেকে পড়ে শিশুর মৃত্যু, প্রতিবাদ করায় যুবককে রক্তাক্ত মারধর

Please Login to comment in the post!
adds

you may also like