আজকের তারিখ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ বিকাল | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় যুবকের দুই পা কেটে দিল দুর্বৃত্তরা


নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় ফের নৃশংস ঘটনা ঘটেছে। উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়ারা এলাকায় ফয়সাল (২৫) নামের এক যুবকের দুই পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল রাতের দিকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে হামলার পেছনে কারা জড়িত এবং এর কারণ কী—তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রূপসা থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

স্থানীয়দের অভিযোগ, রূপসা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার মতো ঘটনা এখন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। মাত্র একদিন আগে, ২৯ সেপ্টেম্বর জাবুসা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

author

Editor

রূপসায় যুবকের দুই পা কেটে দিল দুর্বৃত্তরা

Please Login to comment in the post!
adds

you may also like