আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা


নিজস্ব প্রতিবেদক: খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে তানভীর হাসান শুভ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের পেছনে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে শুভ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা বাড়ির জানালা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার শরীরে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হত্যার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে।

এদিকে এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের মাঝে।

author

Editor

খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা

Please Login to comment in the post!
adds

you may also like