আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান


খুলনা অফিসঃ খুলনার রূপসা উপজেলার কাজদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি অনুপ্রেরণা জোগাতে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেরিন ক্যাপ্টেন শেখ মো: আবুল মাসুম আহমেদ। তিনি তার বক্তব্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন— “শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শুধু ভালো ফল নয়, সুশিক্ষার চর্চা জরুরি। এই শিক্ষা বৃত্তি তাদের অনুপ্রেরণা যোগাবে।”

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ফিরোজ শাহ্। সভাপতিত্ব করেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী সওকাত আলী, ফকিরহাট উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো: আসাদুজ্জামান খান এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো: সাইফুল ইসলাম।

প্রভাষক মেজবাহ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাজদিয়া বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, প্রভাষক ফালগুনি মুখার্জি, রূপসা প্রেসক্লাব সভাপতি তরিকুল ইসলাম ডালিম, যুবদল নেতা মুন্না সরদার, মো: ওবায়দুল্লাহ, শেখ ইদ্রিস আলী, মাসুম শেখ, শেখ বিল্লাল হোসেন, শফিউদ্দিন শেখ এবং শিক্ষার্থী নওশিন আক্তার।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাত থেকে মোট ৬১ জন শিক্ষার্থী নগদ অর্থ বৃত্তি এবং ১৬ জন শিক্ষার্থী সম্মাননা স্মারক গ্রহণ করেন।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মতে, এই উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

author

Editor

রূপসায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

Please Login to comment in the post!
adds

you may also like