- by Editor
- Jan, 02, 2025 18:05
পুলিশ জানায়, শিউলি বেগমের বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে সাজাসহ ১১টি গ্রেপ্তারি পরোয়ানা ঝুলে ছিল তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।
আসামির বর্তমান স্বামী ফিরোজ হোসেন, সাবেক স্বামী শওকত হোসেন ও প্রথম স্বামী চান মিয়ার নাম জানা গেছে। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার হন। তার বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলার বাগমারা গ্রামে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানান, তার গ্রেফতারে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছে।