- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতির সময় পালিয়ে যাওয়ার পথে ডাকাত দলের প্রধানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে মোল্লাহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে রামপাল থানা পুলিশ। রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন— ডাকাত দলের প্রধান, নরসিংদী জেলার মাধবদী উপজেলার তারা মিয়ার ছেলে মো. রিয়াজ (৩০) এবং গাজীপুর সদর উপজেলার সাইদলু হোসেনের ছেলে আল আমিন (৪০)।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।