আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট থেকে ১৬ লাখ টাকা চুরি গ্রেফতার ১, উদ্ধার ১ লাখ ৫২ হাজার টাকা


নিজস্ব প্রতিবেদকঃ খুলনার রূপসায় কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখার ভল্ট থেকে ১৬ লাখ টাকার বেশি চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ১ লাখ ৫২ হাজার ৯১০ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ আগস্ট সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে ব্যাংকের ভল্ট থেকে মোট ১৬ লাখ ১৫ হাজার ৭০ টাকা চুরি হয়। এ ঘটনায় পরদিন ১৬ আগস্ট রূপসা থানায় একটি মামলা দায়ের করা হয়।

খুলনা জেলার পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম এর নেতৃত্বে, রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মুক্ত রায় চৌধুরী, পিপিএম (বার) সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গত ১৭ আগস্ট ভোর ৪টা ৩০ মিনিটে রূপসা থানার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকা থেকে মোঃ ইউনুস শেখ (৩৮), পিতা- মোঃ ইনছান শেখ, মাতা- লুতফন নেছা, গ্রাম- নিকলাপুর কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া টাকার মধ্যে ১ লাখ ৫২ হাজার ৯১০ টাকা, একটি স্টোন কাটিং ডিস্ক ও একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইউনুস শেখ দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন। তার কাছে অনেক মানুষ টাকা পেত। ঋণ শোধের জন্য তিনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে ব্যর্থ হন। পরবর্তীতে তিনি পরিকল্পনা করে ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি করেন।

ইউনুস শেখ আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

author

Editor

রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট থেকে ১৬ লাখ টাকা চুরি গ্রেফতার ১, উদ্ধার ১ লাখ ৫২ হাজার টাকা

Please Login to comment in the post!
adds

you may also like