- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদকঃ খুলনার রূপসায় জনস্বাস্থ্যকে
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘনবসতিপূর্ন লোকালয়ে অবৈধ চুলা নির্মান করে দেদারছে কাঠ
পুড়িয়ে কয়লা বানানোর অভিযোগ উঠেছে। এতে করে একদিকে যেমন বৃক্ষ নিধন ও পরিবেশ দূষন হচ্ছে।
অন্যদিকে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। কাশি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন
জটিল ও কঠিন রোগে এলাকার মানুষ আক্রান্ত হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সরোজমিনে দেখা যায় উপজেলার রামনগরস্থ কসমস সীফুডের অদূরে চুলা নির্মান করে সুন্দর বনের বিভিন্ন প্রজাতির গাছ কেটে এনে পুড়িয়ে কয়লা বানিয়ে বেশি দামে বিক্রী করে লাভবান হচ্ছে কতিপয় অসাধু ব্যাক্তি। কয়লার চুলার ধোয়া ও কালিতে মানুষের নিশ্বাস নিতে কষ্ট হয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় মনির, সোহরাব ও মুন্সি নামের তিন ব্যাক্তি অবৈধ প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছে।
উপজেলা
প্রশাসন থেকে একাধিকবার জরিমানার মাধ্যমে তাদের সতর্ক করলেও কোন ভাবেই তাদের
প্রতিহত করা সম্ভব হচ্ছে না। তারা প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘনবসতি এলাকায়
এই মরনঘাতি ব্যবসা পরিচালনা করায় জনমনে তিব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের
আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। বিষয়টি রূপসা উপজেলা
নির্বাহী কর্মকর্তর দৃষ্টিগোচর হলে প্রতিকার পাওয়া সম্ভব বলে এলাকাবাসী মনে করেন।