- by Editor
- Jan, 02, 2025 18:05
খুলনা নগরীতে ২০ জানুয়ারী সোমবার সন্ত্রাসীদের ধারালো অস্ত্রাঘাতে ৩ জস হতাহতের ঘটনা ঘটেছে।
খুলনায় ওয়ার্ড যুবদল নেতা মানিক ছুরিকাঘাতে নিহত হয়েছে।
তিনি
নগরীর ২১নং ওয়ার্ডের সহ সভাপতি ছিলেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে
পুরাতন রেল ষ্টেশন এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি গুরুতর জখম হন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকায় প্রেরনকালে
তার মৃত্যু হয়।
খুলনায় বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।
আহত
নওফেল(১৭) ছাত্রদল কর্মী। তার পিতা মাহবুবুর রহমান লিটু ২৯ নং বিএনপি'র
যুগ্ম আহবায়ক। সোমবার রাত সাড়ে ৭টার দিকে কমার্স কলেজের পাশে এ ঘটনা
ঘটেছে।
খুলনার হরিণটানা থানা এলাকায় সজীব নামের এক যুবককে কুপিয়ে জখম
সোমবার রাত সাড়ে ৯টার দিকে হরিনটানা থানাধীন শ্বশানঘাট ব্রীজের ওপার চেয়ারম্যানের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।