আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তুলি গ্রেপ্তার


রূপসা (খুলনা) প্রতিনিধি : খুলনার রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারির পরও আকলিমা খাতুন তুলি অনলাইনে দলীয় কার্যক্রমের পক্ষে সক্রিয় ছিলেন। পাশাপাশি গোপনে দলীয় বৈঠক আয়োজন ও সংগঠন পুনর্গঠনের প্রচেষ্টায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রূপসা থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

author

Editor

রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তুলি গ্রেপ্তার

Please Login to comment in the post!
adds

you may also like