আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার দিঘলিয়ায় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ‘কনডম রিপন’ গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: খুলনার দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা গ্রাম থেকে বিদেশি পিস্তল, গুলি ও মোবাইল ফোনসহ কুখ্যাত সন্ত্রাসী রিপন শেখ ওরফে কনডম রিপন (৩৫) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে ফরমায়েশখানা গ্রামের পূর্বপাড়া ইলা দর্জির বাড়ির পাশে সোবহান হাওলাদারের বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেফতার রিপন ফরমায়েশখানা গ্রামের আনসার আলীর পুত্র। অভিযান চলাকালে তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কনডম রিপন এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও চুরির মামলা রয়েছে। এছাড়া চারটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন বলেন, “এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালের ৫ ডিসেম্বর একই এলাকার ফরমায়েশখানা থেকে র‌্যাব-৬ এর সদস্যরা কনডম রিপনসহ তিনজনকে গ্রেফতার করেছিল। তখনও তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র আইনে অন্তত আটটি মামলা ছিল এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

স্থানীয়দের মতে, কনডম রিপনের গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।

author

Editor

খুলনার দিঘলিয়ায় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ‘কনডম রিপন’ গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like