আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মুগদায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট মুগদা এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে পলাশ ও সাথী নামের দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের তাজা গোলাবারুদ, কিছু পরিমাণ মাদকদ্রব্য এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধ অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

author

Editor

রাজধানীর মুগদায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২

Please Login to comment in the post!
adds

you may also like