- by Editor
- Jan, 02, 2025 18:05
দৌলতপুর থানা পুলিশের অভিযান:
২৭ নভেম্বর ২০২৫ তারিখ রাতে দৌলতপুর থানার পুলিশ নতুন রাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের দুই সদস্যকে আটক করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো—
১) ইয়াসিন আরাফাত ওরফে হৃদয় (৩১), পিতা- ইব্রাহিম মোল্লা, সাং- নয়াবাটি, থানা- খালিশপুর, খুলনা
২) আল শাহরিয়ার হোসেন ওরফে হৃদয়/পারভেজ (২৩), পিতা- মোঃ সুজন হাওলাদার, সাং- দেয়ানা মোল্লা পাড়া, থানা- দৌলতপুর, খুলনা।
তাদের হেফাজত থেকে একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা নং-১৬, তারিখ- ২৭ নভেম্বর ২০২৫, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।
খুলনা সদর থানা পুলিশের অভিযান:
অন্যদিকে একই দিন ভোরে খুলনা সদর থানার বিশেষ চৌকস টিম বাগমারা মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের আরেক সদস্য বিল্লাল শেখ (২৭)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিল্লালের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৩টি স্মার্টফোন, ১টি রাইস কুকার, ১টি ওয়াটার হিটার ও ১টি ফ্লাক্স উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সকল মালামাল থানায় জিম্মায় রাখা হয়েছে এবং বিল্লাল শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কেএমপি জানায়, চোরাই মালামাল উদ্ধারের অভিযানে পুলিশের নিয়মিত টহল চলমান রয়েছে, এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।