আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৪ রাত | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানব পাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেশন


নিজস্ব প্রতিবেদক: মানব পাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক একটি সেশন অনুষ্ঠিত হয়েছে খুলনা নগরীর মোহাম্মদ নগর মহিলা কামিল মাদ্রাসায়। রোববার (৩ আগস্ট ২০২৫) বেলা ১১টায় অনুষ্ঠিত এই সেশনের আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন,“মানব পাচার ও অনিরাপদ অভিবাসনের মত অপরাধ প্রতিরোধ করা সহজ নয়। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষক ও অভিভাবকদের সচেতনতামূলক ভূমিকার মাধ্যমেই তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করে এই অপরাধগুলো রোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন,“ভালো চাকরি, মডেলিং কিংবা বিয়ের প্রলোভনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে পাচার করা হয়। পাচারের শিকার নিরীহ মানুষরা বুঝতে পারার আগেই তারা প্রতারণার ফাঁদে পড়ে। এমন ভিকটিমদের উদ্ধার ও আইনী সহায়তা দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ।”

কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনলাইন হয়রানি, অপরিচিত ব্যক্তিদের ফাঁদ এবং অস্বাভাবিক প্রস্তাব থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষকদের তিনি উৎসাহ দেন যেন তারা ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক এওয়ারনেস কার্ড বিতরণ করা হয়। পুলিশ কমিশনার মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে আরও কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত সেশনে জাস্টিস এন্ড কেয়ার এর কর্মকর্তারা ছাড়াও মোহাম্মদ নগর মহিলা কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল মানবাধিকার, নিরাপদ অভিবাসন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির এক সফল উদাহরণ।

author

Editor

মানব পাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেশন

Please Login to comment in the post!
adds

you may also like