আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে আধিপত্যের জেরে বিএনপি নেতা জহিরকে কুপিয়ে হত্যা


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকানসংলগ্ন সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আবুল কালাম জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান, নিহতের মরদেহ সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। মরদেহের পাশেই গুলির বেশ কয়েকটি খোসা পাওয়া গেছে।

কি ঘটেছিল সেদিন রাতে?
পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা যায়, রাতের কোনো এক সময় জহিরকে পরিকল্পিতভাবে ওই এলাকায় ডেকে নিয়ে আসে দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সঙ্গে চলমান বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয়দের দাবি, একসময় জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও দীর্ঘদিন ধরে তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এতে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ বাড়ছিল বলে জানা যায়।

থানা ও রাজনৈতিক নেতাদের বক্তব্য
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, “ঘটনাটি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখছি।”

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, “জহিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা জড়িত এবং কেন তাকে হত্যা করা হয়েছে—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।”

এদিকে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে তারা।

author

Editor

লক্ষ্মীপুরে আধিপত্যের জেরে বিএনপি নেতা জহিরকে কুপিয়ে হত্যা

Please Login to comment in the post!
adds

you may also like