আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আনন্দ র‍্যালী অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তিঃ ঈদ উৎসব উপলক্ষ্যে খুলনায় শুরু হয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর 'আবারো মিলিয়নিয়ার' ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম।


বৃহস্পতিবার (১৫ মে)  সকাল ১০ টায় খুলনার নগরীর গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে এক আনন্দ র‍্যালি বের করার মধ্যে দিয়ে শুরু হয় ওয়ালটনের 'আবারো মিলিয়নিয়ার' ক্যাম্পেইন। সেইসঙ্গে দেশব্যাপী ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ক্যাম্পেইনের আনন্দ র‍্যালী এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।


আনন্দ র‍্যালীটি নগরীর শিববাড়ী মোড় প্রদক্ষিণ করে গ্র্যান্ড প্লাসিড হোটেলে এসে শেষ হয়। র‍্যালিতে দেশের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, অর্ধ-শতাধিক তরুণ ক্রিকেটারসহ খুলনা জোনের আওতাধীন তিন শতাধিক পরিবেশক, প্লাজা ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।


আনন্দ র‍্যালি উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। আমরা চাই ক্রেতাদের মাঝে সেই আনন্দ ছড়িয়ে দিতে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনে মিলিয়নিয়ারসহ বিভিন্ন সুবিধা দেওইয়া হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে অসংখ্য ক্রেতার জীবনে সৌভাগ্য ও আনন্দের উপলক্ষ্য হতে পেরেছে ওয়ালটন। ইতোমধ্যেই অনেক ক্রেতা ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন। অনেক ক্রেতা লাখপতি হয়েছেন। অসংখ্য ক্রেতা পেয়েছেন বিভিন্ন পুরস্কার। ডিজিটাল ক্যাম্পেইনের এই আনন্দময় বার্তা সবার কাছে পৌঁছে দিতে একযোগে দেশব্যাপী বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।


তিনি আরো বলেন, র‍্যালিতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট তারকা অলরাউন্ডার আমাদের গর্ব মেহেদী হাসান মিরাজ। দুদিন আগে মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের মর্যাদায় সম্মানিত হওয়ায় ওয়ালটন পরিবারের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন। র‍্যালিতে মিরাজ যে ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন সেখানের একঝাঁক ক্ষুদে ক্রিকেটারও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের জন্য শুভকামনা। ওদের মাঝ থেকে আরো অসংখ্য মিরাজ বের হয়ে আসবে এই প্রত্যাশা।


ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশজুড়ে ৭০২টি ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্রেতাসাধারণ ও শুভাকাঙ্খিগণ এখান থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন। ওয়ালটন প্লাজার মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। 'কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসি'র মাধ্যমে সারা বছরজুড়েই ক্রেতাসাধারণের জন্য নানাবিধ বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে। এটা ক্রেতাদের জন্য আমাদের দায়িত্বশীলতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।


র‍্যালি শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে দেশে তৈরি পণ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। এতে দেশের অর্থ দেশে থাকবে। দেশীয় শিল্পের টেকসই বিকাশের সঙ্গে তৈরি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে। গাজীপুরে নিজস্ব কারখানায়

বিশ্বমানের পণ্য তৈরি ও বাজারজাত করছে ওয়ালটন। দেশের সীমানা পেরিয়ে ওয়ালটন পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্বের ৫০টিরও বেশি দেশে।


দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা 'আবারো মিলিয়নিয়ার' অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ রয়েছে নিশ্চিত পুরস্কার। 

author

Editor

খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

Please Login to comment in the post!
adds

you may also like