আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলু’র (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খানজাহান আলী (র:) রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নৌ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধারের পর তার জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত করা যায়। নিহত বুলু খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে প্রথমে লবণচরা ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম ঘটনাস্থলে পৌঁছান। পরে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহতের পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তবে তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল। প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ঝালমুড়ি বিক্রেতা দাবি করেছেন, তিনি সাংবাদিক বুলুকে সেতু থেকে লাফ দিতে দেখেছেন।

এদিকে সাংবাদিকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, বুলুর স্ত্রী দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে পরিবার জানিয়েছে।

author

Editor

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like