আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫১ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার রূপসায় ব্যবসায়ীকে গুলি করে আহত


নিজস্ব প্রতিবেদক: খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে মো. গোলাম কিবরিয়া নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে রূপসা থানাধীন বাগমারা রুহুল আমিন সড়ক সংলগ্ন জাহানাবাদ মাছ কোম্পানীর সামনে এ ঘটনা ঘটে।

আহত গোলাম কিবরিয়া উপজেলার বাগমারা এলাকার আক্কেল আলী মুন্সির ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ীক কাজ শেষে তিনি রাত আড়াইটার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার থুতনির নিচে লাগে।

এ বিষয়ে রূপসা থানার সেকেন্ড অফিসার এসআই ফজলুল হক জাহিদ বলেন, “গোলাগুলির ঘটনার বিষয়ে আমি অবগত নই। রাত আড়াইটা পর্যন্ত আমি থানায় ছিলাম, তবে কাকে গুলি করা হয়েছে সে তথ্য আমার জানা নেই।”

author

Editor

খুলনার রূপসায় ব্যবসায়ীকে গুলি করে আহত

Please Login to comment in the post!
adds

you may also like