- by Editor
- Jan, 02, 2025 18:05
সদর থানা পুলিশের নেতৃত্বে হোটেল আর্কেডিয়া আবাসিক, হোটেল গার্ডেন আবাসিক ও হোটেল সবুজ বাংলায় একযোগে অভিযান চালানো হয়। এসময় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— সোহাগ শেখ (৩৪), শাহবুদ্দীন শেখ (৩৯), জাহাঙ্গীর হোসেন (৬০), সেলিম খান (৪০), আছিয়া খাতুন (২৫), ফাতেমা (২০), শ্রাবন্তী মন্ডল (২৬), আমেনা বেগম (৩০), পল্টু মোল্লা (২৮), শীলা খাতুন (২২), রনি শেখ (২০), বাসনা রানী (২৫), শারমিন আক্তার (১৯), জান্নাতুল ফেরদৌস (১৯), আনারতী দাস (৩০), মিম আক্তার রিয়া (১৯), আছমা বেগম (৩০), শিখা বেগম (২৩), জান্নাতুল (২৪) এবং রুবিনা খাতুন (২৭)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উক্ত হোটেলগুলোতে অসামাজিক কার্যক্রম চলছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এবং তারা এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।