আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১১ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মতান্ত্রিক ভাবে সরকারি বেতনভাতা গ্রহনের অভিযোগ


খুলনা প্রতিনিধি: সম্প্রতি এলপি আর এ যাওয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর এক উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মাষ্টাররোল ভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়েও অনৈতিকভাবে রাজস্ব খাত থেকে সরকারি বেতনভাতা গ্রহণের অভিযোগ উঠেছে।


অভিযোগপত্রে জানা যায়, উপজেলা প্রকৌশলী ওহিদুজ্জামান প্রথমে এলজিইডি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান প্রকৌশলী (সাবেক সচিব) মরহুম কামরুল ইসলাম সিদ্দিকীর মাধ্যমে মাষ্টাররোল ভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ওই নিয়োগ রাজস্ব খাতভুক্ত ছিল না এবং তা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বা নির্ধারিত নিয়োগ বোর্ডের মাধ্যমে সম্পন্ন হয়নি।


২০০৩-২০০৪ সালের দিকে তিনি খুলনার রূপসা উপজেলায় সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত থাকাকালে উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে তার বেতনভাতা বন্ধ করে দেওয়া হয়। পরে অন্যত্র বদলি হওয়ার পর পুনরায় রূপসা উপজেলায় ফেরত এসে হিসাবরক্ষণ অফিসের সঙ্গে সমন্বয় করে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হন এবং নিয়মিত বেতনভাতা গ্রহণ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এছাড়াও তিনি রুপসা উপজেলায় দীর্ঘ মেয়াদে চাকুরী করার সুবাদে এলাকার রাস্তাঘাটসহ সকল নির্মাণ কাজে ঠিকাদারদের কাছ থেকে অর্থ গ্রহনের মাধ্যমে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহারের সুযোগ দিয়ে বিপুল পরিমান অর্থ-সম্পদের মালিক হয়েছেন।


অভিযোগকারী মো: রবিউল ইসলাম তোতা বলেন, “মাষ্টাররোল ভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী ভুয়া রাজস্ব নিয়োগপত্র দেখিয়ে রাজস্ব খাত থেকে বেতন গ্রহণ করেছেন, যা সরকারি অর্থ আত্মসাতের শামিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”


এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে প্রথম নিয়োগপত্র, বেতন-ভাতা সংক্রান্ত নথি এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া যাচাই করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি এহেনু দূর্নীতিবাজ প্রকৌশলীকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের জন্য দূর্নীতি দ্মন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

author

Editor

খুলনায় এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মতান্ত্রিক ভাবে সরকারি বেতনভাতা গ্রহনের অভিযোগ

Please Login to comment in the post!
adds

you may also like