আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৩ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: আরও তিনজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৭


নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট ৭জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

জিএমপি’র উপ-কমিশনার রবিউল হাসান জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। এর মধ্যে ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে আটক করা হয়।

পরে মামলার অন্য দুই আসামি— পাবনার পাচবাড়িয়া এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া মো. ফয়সাল হাসান (২৩) এবং কুমিল্লার হোমনা থানার বাসিন্দা মো. শাহ জালাল (৩২)—কে ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সবাই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

author

Editor

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: আরও তিনজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৭

Please Login to comment in the post!
adds

you may also like