আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৩ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার কুখ্যাত সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোরে আটক


নিজস্ব প্রতিবেদক: খুলনা-যশোর অঞ্চলে চাঁদাবাজি ও নানা অপরাধে কুখ্যাত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪)–কে যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি দল।

রোববার (৭ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটক চিংড়ি পলাশ খুলনার সোনাডাঙা থানার ২২ নম্বর গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন সংবাদে জানা যায় যে চিংড়ি পলাশ তার সহযোগীদের নিয়ে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছে। খবর পাওয়ার পর র‌্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। বর্তমানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে চিংড়ি পলাশ খুলনা ও আশপাশের উপকূলীয় জেলাগুলোর চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে, যার মধ্যে সোনাডাঙা থানায় ৮টি হত্যা মামলা। এছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা তার বিরুদ্ধে দায়ের রয়েছে।

২০২৪ সালের ২৯ ডিসেম্বর নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে স্ত্রীসহ একটি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন পলাশ। চার মাস আগে জামিনে মুক্তি পেয়ে আবারও পুরনো অপরাধচক্রে সক্রিয় হয়ে ওঠেন বলে র‌্যাবের দাবি। নতুন করে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে পুনরায় আটক করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, তার সহযোগী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

author

Editor

খুলনার কুখ্যাত সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোরে আটক

Please Login to comment in the post!
adds

you may also like