- by Editor
- Jan, 06, 2025 11:06
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সুন্দরবনের দুর্ধর্ষ 'দুলাভাই ডাকাত বাহিনী' কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে গত রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সেখান থেকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয় এবং ডাকাতদের হাতে জিম্মি থাকা ৪ জন জেলেকে নিরাপদে মুক্ত করা সম্ভব হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার জেলেদের পরিবারে হস্তান্তর করা হয়েছে এবং জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে সোমবার (৮ ডিসেম্বর) রাত ২টায় কয়রা নদীর ময়দাপেশা খাল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ৭২ কেজি হরিণের মাংস, ২টি হরিণের মাথা, ৩০০ মিটার শিকারের ফাঁদসহ ৪ জন হরিণ শিকারিকে আটক করে কোস্ট গার্ড।
জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,
“সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”