- by Editor
- Jan, 05, 2025 10:11
নিজস্ব প্রতিবেদক : খুলনার তেরখাদার গর্ব — চিত্রা মহিলা ডিগ্রি কলেজ আবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের সেরা দশে জায়গা করে নিয়েছে।
বাংলাদেশ আর্মি পরিচালিত ইংলিশ ভার্সনের তিনটি প্রতিষ্ঠান — এমসিসিকে, নেভি অ্যাঙ্করেজ এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজকে ছাড়া হিসাব করলে কলেজটি ১০ম এবং সহ হিসাব করলে ১৩তম অবস্থানে রয়েছে।
একসময় অনেকটা পশ্চাদপদ ও অবহেলিত অঞ্চল হিসেবে পরিচিত তেরখাদা আজ নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে আত্মপ্রকাশ করেছে এই কলেজের সাফল্যের মাধ্যমে।
চিত্রা মহিলা ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে সাতজন জিপিএ-৫ এবং ৯০.৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। চারদিকে যেখানে ফলাফলে অকৃতকার্যতার ঢেউ, সেখানে এই সাফল্য তেরখাদার মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
ফলাফলের দিক থেকে তেরখাদার মধ্যে চিত্রা মহিলা ডিগ্রি কলেজই শীর্ষে রয়েছে।
| ক্র. | কলেজের নাম | পরীক্ষার্থী | জিপিএ-৫ | পাশের হার (%) |
|---|---|---|---|---|
| ১ | পাবলিক কলেজ, খুলনা | ৩৪১ | ১৫৫ | ৯৮.৫৩ |
| ২ | সরকারি এম.এম. কলেজ, যশোর | ৭৩৫ | ৩৯৯ | ৯৮.৫০ |
| ৩ | সরকারি এম.এম. সিটি কলেজ | ১,০৫৯ | ৫৪৭ | ৯৮.৩৮ |
| ৪ | আকিজ কলেজিয়েট স্কুল | ১২৬ | ৩৭ | ৯৬.৮৩ |
| ৫ | সরকারি বি.এল. কলেজ | ১,১৯৬ | ১৪৬ | ৯৬.১১ |
| ৬ | নেভি কলেজ, খালিশপুর | — | ১৬ | ৯৪.৫৩ |
| ৭ | সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, মেহেরপুর | ১০৩ | — | ৯৬.১৭ |
| ৮ | ক্যন্টনমেন্ট কলেজ, যশোর | ৭২০ | ১৩৪ | ৯৩.৭৫ |
| ৯ | যশোর বোর্ড স্কুল অ্যান্ড কলেজ | ২৮৮ | ৩৫ | ৯১.৬৭ |
| ১০ | চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা | ৯৩ | ৭ | ৯০.৩২ |
প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ধারাবাহিক ভালো ফলাফলের মধ্য দিয়ে শুধু তেরখাদা নয়, খুলনা জেলার শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, “আমাদের মেয়েরা সীমিত সুযোগ-সুবিধা নিয়েও অসাধারণ সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে আরও উন্নত ফলাফলের জন্য আমরা শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে কাজ করছি।”