আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৩ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেএমপিতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে কেএমপিতে কর্মরত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৪ জন কৃতী শিক্ষার্থীকে মেধাবৃত্তি সনদপত্র, শুভেচ্ছা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “আমাদের দায়িত্ব কেবল আইনশৃঙ্খলা রক্ষা করা নয়, সমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করাও একটি বড় দায়িত্ব। আজকের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সেই দায়িত্ব পালনেরই অংশ। সন্তানরা দেশের অমূল্য সম্পদ। তাদের প্রতিভা ও মেধা লালনপালন করলে তারা আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে বড় অবদান রাখবে।”

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে সুশিক্ষার সুতিকাগার হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানদের সৎ, চরিত্রবান ও মানবিক করে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে মাদক, কিশোর গ্যাং এবং সামাজিক অবক্ষয় থেকে সন্তানদের দূরে রাখতে সতর্ক দৃষ্টি রাখার তাগিদ দেন।

পুলিশ কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজ যারা মেধাবৃত্তি পেল তারা আগামী দিনে দেশের সুনাগরিক হয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।” তিনি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকবৃন্দ।


author

Editor

কেএমপিতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

Please Login to comment in the post!
adds

you may also like