আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেএমপির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক


নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ২২ ফেব্রুয়ারি রাতে পিকচার প্যালেস মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ৪ মাদকবিক্রেতাকে আটক করেছে।

গ্রেফতারকৃতরা হলো ১) আল আমিন (৩০), পিতা-মৃত: আব্দুস সালাম, সাং-দারোগারভিটা, থানা-লবণচরা, এ/পি সাং-আলীর ক্লাব, থানা-সোনাডাঙ্গা মডেল, ২) আল মামুন@আজগর (২৫), পিতা-মোঃ মোসলেম হাওলাদার, সাং-পাতা বাড়িয়া কালিকাবাড়ী বাজার, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, ৩) হাবিব তালুকদার (২২), পিতা-মোঃ শাহিন তালুকদার, সাং-পূর্ব বিল পাবলা রাজবাঁধ, থানা-আড়ংঘাটা এবং ৪) নিতাই বাড়ৈই (২৫), পিতা-মনরঞ্জন বাড়ৈই, সাং-পিলজংগা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদেরকে ১০ কেজি গাঁজাসহ আটক করে।

এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক ও ১ টি কাভার্ড ভ্যানসহ তাদের হাতেনাতে আটক করা হয়। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনী প্রকৃয়া অব্যাহত রয়েছে।

author

Editor

কেএমপির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক

Please Login to comment in the post!
adds

you may also like