আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়ালন্দ ঘাটস্থ যৌনপল্লী থেকে সুজন নামের এক ঠিকাদারকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার


সোনালী ডেক্সঃ রাজবাড়ির গোয়ালন্দ ঘাটস্থ যৌনপল্লী থেকে সুজন নামের এক ঠিকাদারকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে যৌনপল্লির আইয়ুব মেম্বারের এক ভাড়াটিয়ার ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বড়মুরারীপুর এলাকার মৃত আলী মিয়ার ছেলে। তিনি রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লির আইয়ুব মেম্বারের ভাড়াটিয়ার ঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ঠিকাদার আবুল হাসেম সুজনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, এ ব্যাপারে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

author

Editor

গোয়ালন্দ ঘাটস্থ যৌনপল্লী থেকে সুজন নামের এক ঠিকাদারকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like