কেএমপি কমিশনার অপসারণের দাবিতে রূপসা টোলপ্লাজা বন্ধ করে বিক্ষোভ, জনদূর্ভোগ চরমে !
-
By
Editor,
-
Jul 01, 2025
-
in
সারাদেশ
নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগর (কেএমপি) পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে রূপসা টোল প্লাজা বন্ধ করে বিক্ষোভ চলছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
আন্দোলনকারীরা বলছেন, খুলনা মেট্রোপলিটন (কেএমপি) পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে অপসারণ করতে হবে। তারা এসআই সুকান্ত কুমার দাসের মুক্তির দাবিতে আন্দোলন করছেন। এই বিক্ষোভের কারণে রূপসা টোল প্লাজা বন্ধ করে দেয়ায় খুলনা শহরে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশেষ করে, খানজাহান আলী সড়ক, সুন্দরবন কলেজ থেকে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া, কেএমপি সদর দপ্তরের সামনেও বিক্ষোভ চলছে, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।