আজকের তারিখ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ বিকাল | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলতলায় ৯২ বোতল নিষিদ্ধ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :খুলনা জেলার ফুলতলা থানা পুলিশ পৃথক অভিযানে নিষিদ্ধ লিকুইড ESKUF সিরাপ ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১ ডিসেম্বর ২০২৫) ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৯২ বোতল নিষিদ্ধ সিরাপ এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফুলতলা থানা সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টা ৪০ মিনিটের সময় থানাধীন দামোদর এলাকায় রাস্তার উপর স্থাপিত চেকপোস্টে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামানো হলে তার কাছ থেকে ৯২ বোতল নিষিদ্ধ লিকুইড ESKUF সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ রবিউল ইসলাম @ রুবেল (৪০)-কে আটক করে পুলিশ।

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ফুলতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া এতিমখানা মোড় এলাকা থেকে সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ১০ কেজি গাঁজাসহ আরও দুইজনকে গ্রেফতার করে। আটক ব্যক্তিরা হলেন—
২। মোহাম্মদ নাঈম ভুলু (৫০)
৩। রুনা বেগম (৪৫)

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে সুবিধাজনক সময়ে বিক্রির পরিকল্পনা করতেন।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–২০১৮ এর অধীনে ফুলতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

author

Editor

ফুলতলায় ৯২ বোতল নিষিদ্ধ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like