- by Editor
- Jan, 02, 2025 18:05
গ্রেফতার দুই নারী হলেন—নূর নাহার (৪০), ঠিকানা: নৈহাটি গ্রাম, রূপসা, খুলনা ও দিপা আক্তার (৩২), ঠিকানা: পাগলা উত্তরপাড়া, ফকিরহাট, বাগেরহাট
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জানান, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় দুই নারীকে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় অভিনব কায়দায় পায়ের সঙ্গে স্কচটেপে পেঁচানো অবস্থায় ২,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া পাচারের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড ফোন ও কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা বহন ও সরবরাহের সঙ্গে জড়িত। তাদের ব্যবহৃত রুট, যোগাযোগকারীদের পরিচয় এবং মাদক কোথা থেকে আনা হয়েছিল—সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, নারীদের মাধ্যমে মাদক বহনের প্রবণতা বেড়ে যাওয়ায় মহাসড়ক ও আন্তঃজেলা পরিবহনে নজরদারি আরও জোরদার করা হয়েছে।