আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতাঃ বাগেরহাটের ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু উপজেলার জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের মো. এস্কেন শেখের মেয়ে। 

ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, রবিবার বিকেলে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় নুসরাত। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরের পানিতে ভাসতে দেখেন।

এ সময় শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


author

Editor

ফকিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Please Login to comment in the post!
adds

you may also like