আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ রাত | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার


আব্দুল আউয়াল, ফকিরহাট(বাগেরহাট) সংবাদদাতাঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় নিজ মেয়ে (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা নছিমন চালক আল মাহমুদ শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে থানায় একটি ধর্ষণ মামলা করেছে ওই মেয়ের ছোট চাচা মামুন শেখ (২৮) ।

পুলিশ জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় লম্পট বাবা শরীর ম্যাসেস করার জন্য তার মেয়েকে ঘরে ডেকে নেয়। এসময় মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক করে ধর্ষণ করে।

স্থানীয়দের সহযোগিতায় লম্পট বাবা আল মাহমুদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার মা দীর্ঘদিন আগে তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। ঘটনার সময় ওই মেয়ে বাড়িতে একা ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, এ ঘটনায় ভিকটিম নিজ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-(৯) এর ১ ধারায় থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামী মাহমুদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দী গ্রহন প্রক্রিয়াধিন।


author

Editor

ফকিরহাটে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

Please Login to comment in the post!
adds

you may also like