আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে রণক্ষেত্র, নিহত-৪


সোনালী ডেক্সঃ দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সভা অনুষ্ঠিত হয়। সভার আগে এনসিপির সমাবেশস্থলে ২/৩শ স্থানীয় জনগণ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সমর্থক। হামলায় ৪জন নিহত হয়েছে।

এর মধ্যেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

আজ বুধবার বিকেল ৫টার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তাদের গাড়িবহর গোপালগঞ্জ জেলা ত্যাগ করে। এনসিপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিকেল পৌনে ৫টায় এনসিপি নেতারা গোপালগঞ্জ শহর ত্যাগ করে। সেখান থেকে তারা খুলনার কাটাখালির দিকে যায়।  পরবর্তী কর্মসূচি তাদের মাদারীপুর। দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সভার আগে এনসিপির সমাবেশস্থলে ২/৩ স্থানীয় জনগণ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সমর্থক। এর মধ্যেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

সভা শেষে এনসিপি নেতারা গাড়িতে উঠে সমাবেশস্থল ত্যাগ করার সময় গাড়িবহরে হামলা হয়। গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ও সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করে। বিকেল ৪টার দিকে এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন।

author

Editor

এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে রণক্ষেত্র, নিহত-৪

Please Login to comment in the post!
adds

you may also like