আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১০ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের স্বাবলম্বী করতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিলো অনস্বীকার্য



সোনালী ডেক্সঃ খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন নারীদের স্বাবলম্বী করতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিলো অনস্বীকার্য। সে সময় দেশের নারীদের ভাগ্য উন্নয়নে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছিলেন। পরে বেগম খালেদা জিয়া সরকার গঠন করলেও তিনিও নারীদের শিক্ষা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদান রেখেছেন। তিনি বলেন বর্তমানে দেশের একটি পক্ষ নির্বাচনকে বানচাল করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অতিশীঘ্রই জনগন তাদের হীন স্বার্থের সঠিক জবাব দিবে।
তিনি আজ ১৭ জুলাই বিকালে রূপসা উপজেলার রূপসা ডিগ্রি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নৈহাটি ইউনিয়নের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
সভায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা দলের সভাপতি এ্যাডঃ তাসলিমা খাতুন ছন্দা।
আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু,খায়রুল মোল্যা,জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন, সাধারন সম্পাদক মোঃ আবু সাঈদ শেখ।
প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা বেগম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা মহিলাদলের সহ-সভাপতি শাহনাজ ইসলাম,জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক কাজী জায়েদা,জেলা মহিলা দল সহ-সভাপতি পলি আক্তার রেহেনা ইসলাম।
খুলনা জেলা মহিলাদলের সহ-সাধারণ সম্পাদক মনিরা বেগমের সভাপতিত্বে ও রূপসা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার আখির সঞ্চালায় বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,বিএনপি নেতা মহিউদ্দীন শেখ, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম,বিএনপি নেচা মাসুম বিল্লাহ,জেলা কৃষকদল নেতা কবির শেখ, বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী,শামীম হাসান,এসএম দেলোয়ার হোসেন,মর্জিনা বেগম,রুকসানা বেগম,আসমা বেগম,নাদিরা বেগম,সুলতান বিলকিস শিল্পি,রহিমা আক্তার নয়ন প্রমূখ।

author

Editor

নারীদের স্বাবলম্বী করতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিলো অনস্বীকার্য

Please Login to comment in the post!
adds

you may also like