ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। সোমবার ২৫ আগষ্ট সকাল সাড়ে ৮টার দিকে কৈয়া থেকে ডুমুরিয়ার মধ্যবর্তী স্থান ঝিলের ডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালবেলা স্থানীয় যাতায়াতের সময় একটি যানবাহন নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত সাতজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বাভাবিক একটি সকাল মুহূর্তেই পরিণত হয়েছে রক্তাক্ত মৃত্যুর সকালে। নিহতদের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আল্লাহ নিহতদের মাগফিরাত করুন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সংশ্লিষ্টরা। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানানো হয়েছে।