আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ এক সশস্ত্র সদস্য উদ্ধার, অস্ত্র ও বিপুল গোলাবারুদ জব্দ


নিজস্ব প্রতিবেদক || ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পার্বত্য জেলা বান্দরবানে সশস্ত্র সংগঠন জেএসএস (মূল)–এর বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় এক সশস্ত্র সদস্যকে আটক করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেএসএস (মূল)–এর একটি সশস্ত্র দলকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় শনাক্ত করে সেনা সদস্যরা।

গোলাগুলি ও ধাওয়া

অভিযান চলাকালে সেনা উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা পালানোর চেষ্টা করে এবং সেনাবাহিনীর টহল দলের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে সন্ত্রাসীরা একটি স্কুল ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও পরে সেখান থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ সদস্য উদ্ধার

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামে জেএসএস (মূল)–এর এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের সহায়তায় দ্রুত বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

অস্ত্র ও গোলাবারুদ জব্দ

অভিযান শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়—

১টি সাবমেশিনগান (এসএমজি)

১৪৩ রাউন্ড এসএমজি গুলি

১৪ রাউন্ড পিস্তলের গুলি

৫ রাউন্ড ব্ল্যাঙ্ক অ্যামোনিশন

২টি অস্ত্রের ম্যাগাজিন

অন্যান্য সামরিক সরঞ্জাম

সেনাবাহিনীর অবস্থান

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

author

Editor

বান্দরবানে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ এক সশস্ত্র সদস্য উদ্ধার, অস্ত্র ও বিপুল গোলাবারুদ জব্দ

Please Login to comment in the post!
adds

you may also like