- by Editor
- Jan, 03, 2025 07:49
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রূপসা কাজদিয়া কলেজের সামনে এই অন্তর্কলহের ঘটনা ঘটে। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ মল্লিকের একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হেলালপন্থি কর্মীরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ বলেন, “এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। যারা গণতান্ত্রিকভাবে কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।”
তিনি আরও জানান, “সকালে স্থানীয় নেতাকর্মীরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। তখন হেলালপন্থি কয়েকজন এসে হামলা চালায়। এতে আমার ভাইসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।”
রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টহল মোতায়েন করে সবাইকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”