আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালিয়ে যাওয়ার সময় কপিলমুনি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুস আটক


নিজস্ব প্রতিবেদকঃ খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠজন ইউনুস আলী ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোমরা স্থল বন্দর পুলিশ আটক করেছে। ইউনুস আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পালাতক ছিলেন।

ইউনুস আলী মোড়ল কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের আঃ লতিফ মোড়লের ছেলে। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে একাধিক বার নির্বাচিত ইউপি সদস্য। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন পালিয়ে থাকায় ইউনিয়নবাসী সেবা পেতে চরম সমস্যায় ভুগছিলেন।

পাইকগাছা থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান জানান, রবিবার বিকাল ৪টার দিকে আমরা খবর পায় ভোমরা স্থল বন্দর পুলিশ ইমিগ্রেশন থেকে কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি ইউনুস আলীকে আটক করেছে। থানা পুলিশ ভোমরা থেকে আইনি প্রক্রিয়া শেষে তাকে পাইকগাছা থানায় নিয়ে আসে। আগামী কাল তাকে আদালতে প্রেরন করা হবে। 


author

Editor

ভারতে পালিয়ে যাওয়ার সময় কপিলমুনি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুস আটক

Please Login to comment in the post!
adds

you may also like