আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটক বানানোর প্রলোভন দেখিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টিকটক বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ এবং নগ্ন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাঙ্গা থানা-পুলিশ অভিযুক্ত ছয় জনকে আটক করেছে।

শুক্রবার রাতে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। অভিযানের সময় আটক যুবকদের মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে ভুক্তভোগী টিকটকার ওই তরুণীকে নতুন টিকটক ভিডিও তৈরির জন্য আকরাম নামের এক টিকটকার ভাঙ্গা উপজেলায় ডেকে আনেন। এরপর ওই তরুণীকে আটকে রেখে একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করে আকরাম ও তার সহযোগীরা। এসময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়।

পুলিশ আরো জানায়, ৩ জানুয়ারি এই ঘটনা পুলিশ জানতে পারলে রাতে অভিযান চালিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধারসহ ৬ জনকে আটক করে।

আকরাম ছাড়াও অন্য আটকরা হলো- সাইদুল, মামুন শরীফ, বাবু মোল্যা, জুয়েল মোল্যা।

ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান জানিয়েছেন, ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ দাখিল করেছেন। এ ঘটনায় জড়িত ৬ যুবককে আটক করা হয়েছে এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এই ঘটনায় ধর্ষণের অভিযোগে দুটি মামলা এবং পর্ণগ্রাফি আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতদের রবিবার আদালতে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে। 

author

Editor

টিকটক বানানোর প্রলোভন দেখিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

Please Login to comment in the post!
adds

you may also like